২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় উত্ত্যক্তকারীর বিরুদ্ধে কলেজ ছাত্রীর মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় উত্ত্যক্ত করার অভিযোগে বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক কলেজ ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় উত্ত্যক্ত করার অভিযোগে বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক কলেজ ছাত্রী। শনিবার সরকারি তোলারাম কলেজের øাতক (সম্মান) প্রথম বর্ষের এক ছাত্রী ফতুল্ল¬া মডেল থানায় এ মামলা দায়ের করে। মামলার উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে আসা-যাওয়ার পথে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার হুমায়ূন কবীরের ছেলে শাওন আল সাফি অপু (২৫) তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। শনিবার শহরের সায়াম প্লাজা এবং ১০ জানুয়ারি ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার এক আত্মীয়ের বাড়ির সামনে থেকে তাকে অপহরণেরও চেষ্টা করে অপু। অভিযুক্ত অপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫৭ ঘ.