ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক আসাফ-উদ-দৌলা রেজার ছেলে শাহেদ-উদ-দৌলা বিদ্যুতের (৪২) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে বিদ্যুতের ভাই আরিফ-উদ-দৌলা রমনা থানায় হত্যা ামলা করেন।
শুক্রবার দুপুরে রাজধানীর রমনা থানা এলাকার আবাসিক হোটেল চট্টলার তৃতীয় তলার একটি কক্ষ থেকে বিদ্যুতের লাশ উদ্ধার করে পুলিশ। তার দেহে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ার কথা পুলিশ জানালেও পরিবার বলছে, বিদ্যুৎ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার।
এদিকে আবাসিক হোটেল চট্টলার যে কক্ষে বিদ্যুৎ থাকতেন শনিবার সেই কক্ষ থেকে পুলিশ নগদ ৬৫ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল জব্দ করেছে।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাইকে হত্যা করা হয়েছে সন্দেহে আরিফের করা মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে পুলিশ বিভিন্নজনের সঙ্গে কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।
তিনি জানান, বিদ্যুতের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মামলা তদন্তে অনেক সহায়ক হবে।
হোটেলের মালিক আলী আজগর জানান, বিদ্যুৎ তাদের স্থায়ী সেবাগ্রহীতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৯০৩ ঘ.
bdnews24