মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় লিফলেট বিতরণকালে ‘হিযুবত তাওহীদ’র তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার বিকালে ধাইসার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন দেউলভোগ দয়াহাট গ্রামের শেখ ইউনুসের ছেলে আমিনুল ইসলাম (৩২), হামিদ শেখের ছেলে মো. জাকির হোসেন (২২) ও সোলেমান মিয়ার ছেলে ইদ্রিস মিয়া (২৬)।
শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন- তারা হিযুবত তাওহীদ’র সঙ্গে জড়িত আছেন। এদের শ্রীনগর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24