২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকা থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আকরাম হোসেন (১৯), মোহাম্মদ রুবেল (১৮) ও রুবেল (১৮)। বায়েজিদ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেরশাহ এলাকায় বনফুল কারখানার শ্রমিক শংকর রায় বৃহস্পতিবার ভোরে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে শেরশাহ দিঘীর পাড় এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে একটি নকিয়া মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা। এ সময় শংকর চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া দেয়। তখন ওই এলাকার টহল পুলিশের একটি দল পালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে। পরে আকরামের কাছ থেকে মোবাইল ফোন সেট এবং রুবেলের কাছে থাকা একটি ছোরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২০৪৭ ঘ.