নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পার্টিকেল বোর্ড মিলে অগ্নিকাণ্ড হয়েছে।
বৃহস্পতিবার সকালে হরিপুর এলাকায় পারটেক্স গ্র“পের স্টার পার্টিকেল বোর্ড মিলে আগুন লাগে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টার পার্টিক্যাল বোর্ড মিলের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম-প্রশাসন) আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে তাদের বোর্ড মিলের পাটের শোলা রিফাইনিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।
কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সশয় আগুনের শিখা ২০/৩০ ফুট উপরে উঠে যায়। পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে ১০টার দিকে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও দমকল কর্তৃপক্ষ বলছে ক্ষয়ক্ষতি আরো কম হবে।
নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বোর্ড তৈরির রিফাইন মেশিনে লৌহ জাতীয় পদার্থের ঘর্ষণের ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া মেশিনের সঙ্গে রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার অনেক কম হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৪৭ ঘ.
bdnews24