যশোর, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে প্রায় দু’ঘণ্টা রেল ও সড়ক যোগযোগ বিচ্ছিন্ন থাকে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে বসুন্দিয়া মোড় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি বলে কর্তৃপক্ষ জানায়।
যশোর স্টেশন মাস্টার আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহি ট্রেন সন্ধ্যা ৬টার দিকে যশোর স্টেশন ত্যাগ করে বসুন্দিয়া পৌঁছুলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত ট্রেনটি যশোর-খুলনা মহাসড়কের ওপর পড়ায় সব ধরনের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। ফলে শত শত যানবাহন আটকা পড়ে।
রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর আবার যান চলাচলা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24