২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজ্জাকের শূন্য আসনে উপনির্বাচন ১৫ মার্চ’

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য হওয়া শরিয়তপুর-৩ আসনে আগামী ১৫ মার্চ উপ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য হওয়া শরিয়তপুর-৩ আসনে আগামী ১৫ মার্চ উপ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বুধবার নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, ১৫ মার্চ উপ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের তারিখ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করবে ইসি। পরে স্থানীয় নির্বাচনী কর্মকর্তা গণবিজ্ঞপ্তি আকারে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক দীর্ঘ রোগভোগের পর গত ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীয়তপুরের ডামুড্ডা থেকে তিনি যতবারই নির্বাচন করেছেন, ততবারই বিজয়ী হয়েছেন। বর্তমান সংসদেও তিনি ওই আসন থেকেই প্রতিনিধিত্ব করছিলেন। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৫৫ ঘ.