২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি: যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ গঠন

নৌমন্ত্রী মো. শাজাহান খানের দায়ের করা মানহানির মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌমন্ত্রী মো. শাজাহান খানের দায়ের করা মানহানির মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশীদ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ দিয়েছেন। এ সময় নৌমন্ত্রী শাজাহান আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা হলেন- যুগান্তরের প্রকাশক ও সম্পাদক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রতিবেদক জসীম চৌধুরী সবুজ। অবশ্য তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। গত বছরের ২৪ ও ২৫ অগাস্ট প্রকাশিত দুইটি প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর অভিহিত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করা হয়েছিলো। মামলায় অভিযোগ করা হয়, ২৪ অগাস্টে ‘অভিজ্ঞতা অর্জনের নামে কোটি কোটি টাকা অপচয়:১৮ বার বিদেশ সফর’ এবং ২৫ অগাস্টে ‘নৌখাতে অহেতুক অপচয়’ শীর্ষক দুটি প্রতিবেদন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়, যা বস্তুনিষ্ঠ প্রতিবেদন নয়। একই সঙ্গে তা মানহানিকর। এতে বাদীর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বাদীর আইনজীবী আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ গঠনের এ তথ্য নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৩২৪ ঘ.