২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ময়মনসিংহ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহেবকাচারী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সেখানে পাঁচটি লাশ দেখেছেন। এর মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। নিহতদের সবাই পুরুষ, এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশা চালক গৌরীপুর উপজেলার পালুহাটি গ্রামের জিয়া এবং একই উপজেলার সিলিমপুর গ্রামের আব্দুল মোতালেব। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী এক নারী আহত হয়েছেন।তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জানান, পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি ময়মনসিংহ আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.