২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরায় বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত চাঁন মিয়ার বাসা রাজধানীর পূর্ব রামপুরার জামতলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁন মিয়া পশ্চিম রামপুরার উলনবাজার স্কুল সংলগ্ন একটি পুরানো ভবনের ছয়তলায় মেরামতের কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে মারাত্বক আহত হন তিনি। সহকর্মী মহসিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯৪৮ ঘ.