২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. বাবুল (৪০) মাদারীপুরের শিবচরের অধিবাসী বলে পুলিশ জানায়। বুধবার গভীর রাতে কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামে তিনি গণপিটুনির শিকার হন। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত একটার দিকে সোনাকান্দা গ্রামের জিন্নত আলীর বাড়ীতে সিঁদ কেটে ঘরে ঢোকার সময় বাবুলকে ধরে পিটুনি দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। এসআই জানান, গণপিটুনিতে বাবুল গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২০০৯ ঘ.