২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যা

নরসিংদীর বাবুরহাটে এক তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নরসিংদী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বাবুরহাটে এক তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আব্দুল কাদির (৩৫) বাবুরহাট কুঁড়েরপাড় কনফিডেন্স টেক্সটাইল মিলে কাজ করতেন। নরসিংদী সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাত ৩টার দিকে কাদিরের সঙ্গে মিল মালিকের অনুগত শ্রমিক জহিরের ঝগড়া হয়। এক পর্যায়ে জহিরের লাঠির আঘাতে গুরুতর আহত হন কাদির। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৬ ঘ.