চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তা সনদ আনার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গ্রেপ্তার নূর মোহাম্মদ (২৫) দোহাজারী ইউনিয়নের মহিউদ্দিনের কলোনিতে বাস করেন।
মঙ্গলবার সকালে দোহাজারী ইউনিয়ন পরিষদে জাতীয়তা সনদ আনতে গেলে এলাকাবাসী নূরকে আটক করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস আই) শেখ ফরিদ শিহাব।
জিজ্ঞাসাবাদে নূর জানায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন।
এদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার রাতে চন্দনাইশ উপজেলার বাদামতল এলাকা থেকে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চন্দনাইশ থানার ওসি খালিদ হোসেন।
গ্রেপ্তার ইউনুস মিয়া (২০), তোফায়েল (২১), আরিফ (৩০) ও দ্বীন মোহাম্মদ (২৫) মায়ানমারের মংডু রাজ্যের বুচিদং এলাকার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৮১৬ ঘ.
bdnews24