২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সেবাদানকারী ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুল

ভন্ন লাইসেন্সের আওতায় তরঙ্গ ভাগাভাগি করা তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী তিন প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম বন্ধে রুল জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিন্ন লাইসেন্সের আওতায় তরঙ্গ ভাগাভাগি করা তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী তিন প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম বন্ধে রুল জারি করেছে হাই কোর্ট। ওই চার প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড, নিউ জেনারেশন গ্রাফিক্স লিমিটেড এবং ওলো অয়্যারলেস ইন্টারনেট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ওই তিন প্রতিষ্ঠানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর জনৈক মো. ওমর ফারুক রিটটি দায়ের করেছিলেন। রিটে বলা হয়, দেশে তিন প্রতিষ্ঠানের নামে লাইসেন্স বরাদ্দ হলেও দুটি প্রতিষ্ঠান অগেরে অয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড (কিউবি) ও বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড নিয়ম অনুযায়ী ২১৫ কোটি টাকা লাইসেন্স ফি পরিশোধ করে বাণিজ্যিকভাবে ওয়ারলেস ইন্টারনেট সংযোগ দেয়া শুরু করে। এর বাইরে তারা স্পেকট্রাম ও রেডিও ইক্যুইপমেন্ট ফি-ও দিয়ে আসছে। তবে মাল্টিনেট বা ওলো অয়্যারলেস এসব ফি দেয় না। ওলোর লাইসেন্স নেয়ার তথ্য নেই উল্লেখ করে রিটে বলা হয়, বাংলাদেশ ইন্টারনেট অ্যাক্সচেঞ্জ লিমিটেড ও নিউ জেনারেশন গ্রাফিক্স লিমিটেডের দুটি আইএসপি ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা আইন অনুসারে বৈধ নয়। ওলোর নিজস্ব ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে অক্টোবরে তারা বাংলাদেশে তারবিহীন ইন্টারনেট সেবা চালু করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এএল/২০৫০ ঘ.