মুন্সীগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জের প্রথম শ্রেণীর মাদ্রাসা ছাত্র সজীবের মাথাটি পাওয়া গেছে।
সোমবার দুপুরের পর মাদ্রাসা ছাত্রাবাসের পুকুরে সজীবের (৯) মাথাটি ভেসে ওঠে বলে পুলিশ জানিয়ছে।
শনিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার বেলতলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব শাখার প্রথম শ্রেণীর ছাত্র সজীব নিখোঁজ হয়। ওইদিন রাত ১১টায় মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের পাশে কবরস্থানে তার মাথাবিহীন দেহ পাওয়া যায়।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সজীব মাদ্রাসাটির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। শনিবার সন্ধ্যায় কিছুক্ষণ পড়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় সজিবের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২০ ঘ.
bdnews24