২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজিনার গাড়িবহরে ধাক্কা, অটোরিকশার চালক আটক

চট্টগ্রাম শহরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িবহরের সঙ্গে ধাক্কা লাগায় এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িবহরের সঙ্গে ধাক্কা লাগায় এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। রোববার সকালে নগরীর কোতোয়ালি থানার ইস্পাহানি মোড় এলাকায় আটক ওই চালকের নাম মো. আসলাম (২৮)। ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ফারুক আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার বহরের একটি গাড়ির সঙ্গে ওই অটোরিকশাটির ধাক্কা লাগে। অটোরিকশার চালকের অবেহলার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান সার্জেন্ট মামুন। ওই চালককে আটক করে থানায় পাঠানো হয়েছে এবং এব্যাপারে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। রাষ্ট্রদূত সকালে সিইপিজেড পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/০০১৬ ঘ.