জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ বিহারে হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “একটি বিশেষ অপশক্তি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে চট্টগ্রামের রামুতে ইতিহাসের সবচেয়ে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম বলেন, “আবহমানকাল থেকে আমাদের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমানসহ সকল স¤প্রদায়ের লোক একত্রে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে।”
নীল দলের সভাপতি ও মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া বলেন, “রামুতে ঘটে যাওয়া ঘটনা গোটা জাতির জন্য দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এবং পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান সহ এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩৬ ঘ.
bdnews24