২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

মানিকগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল জানান, বৃহস্পতিবার সকালে ভাটবাউর এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ওই যুবকের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫৭ ঘ.