গাজীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার মদ তৈরির উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
ঠাকুরপাড়া থেকে গ্রেপ্তাররা হলেন স্থানীয় শ্রীধাম চন্দ্র বর্মন (৪০) ও যতীন চন্দ্র বর্মন (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক দেওয়ান মো. জিল্লুর রহমান বলেন, মদ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র ও যতীন চন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী তাদের বসত ঘর থেকে ৩০টি প্লাস্টিক ড্রাম এবং পুকুর থেকে ১০০টি মাটির পাতিল উদ্ধার করে অধিদপ্তরের অভিযান দলের সদস্যরা।
এ ড্রাম ও পাতিলে প্রায় ১৬ হাজাল লিটার মদ তৈরির কাঁচামাল ছিল। পরে ওই মালামাল ধ্বংস করা হয় বলে তিনি জানান।
দেওয়ান জিল্লুর রহমান আরো বলেন, তিনি নিজে বাদী হয়ে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24