২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিবির-পুলিশ সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামি ছাত্র শিবির ও পুলিশের সংঘর্ষে এক এসআইসহ দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামি ছাত্র শিবির ও পুলিশের সংঘর্ষে এক এসআইসহ দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের অক্ট্রয় মোড়ে এ সংঘর্ষের ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামের শহীদুল ইসলাম (২৫) ও সদরের মোল্লান গ্রামের সেলিম রেজা (২০)। সদর থানার ওসি গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে শহরের অক্ট্রয় মোড় থেকে শিবির একটি মিছিল বের করে। এ সময় তারা গাড়ি চলাচলে বাধা ও গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। এরপর শিবিরকর্মীরা পুলিশের উপরে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫০ ঘ.