২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ ভিসার কাগজপত্রের জন্য ১৩ ব্যাংক মনোনীত

ভিসা আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র যেসব ব্যাংক থেকে গ্রহণ করা হবে তার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 06:43 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র যেসব ব্যাংক থেকে গ্রহণ করা হবে তার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। পয়েন্টভিত্তিক পদ্ধতিতে ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের ইউকে বর্ডার এজেন্সি ঘোষিত ওই তালিকা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে বলে ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মনোনীত ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, সিটি ব্যাংক ও এইচএসবিসি লিমিটেড। পর্যাপ্ত তহবিল থাকার প্রমাণ হিসেবে কাগজপত্র তালিকাভুক্ত কোনো একটি ব্যাংক থেকে দাখিল করতে হবে আবেদনকারীকে। তালিকাভূক্ত ব্যাংকগুলো ছাড়া অন্য কোনো ব্যাংক থেকে নথিপত্র জমা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/০০৩৯ ঘ.