২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়ায় রাজধানীর রামপুরায় বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়ায় রাজধানীর রামপুরায় বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে ন্যাশনাল গর্মেন্টস নামের ওই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে মঙ্গলবার সকালে ডিআইটি রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে কারখানার গেইটে বন্ধের বিজ্ঞপ্তি দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় থেকে দুইশ শ্রমিক রাস্তায় জড়ো হলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে শ্রমিকরা ফুটপাথে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এক পর্যায়ে মালিকপক্ষ আগামী ১০ অক্টোবর বকেয়া বেতন দেয়ার প্রতিশ্রুতি দিলে অধিকাংশ শ্রমিক ওই এলাকা ত্যাগ করে। এ বিষয়ে শ্রমিকদের পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/১২২০ ঘ.