২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

মেহেরপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকমল হোসেনের (৫১) মৃত্যু হয়। তিনি গাংনীর মালসাদাহ গ্রামের বাসিন্দা এবং গাংনী আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মিয়া বলেন, গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার মাথায় রড দিয়ে আঘাত করে। এরপর তাকে প্রথমে কুষ্টিয়ার একটি হাসপাতালে এবং পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ কারণে পৌর শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, কে তার উপর হামলা করেছে তা জানা জায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৪৮ ঘ.