২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

গাজীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে মাওনা (উত্তর পাড়া) এলাকার ‘এশিয়া কম্পোজিট মিলস লিমিটেড’র তুলার গুদামে আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষের দাবি, গুদামে ১৫ কোটি টাকার তুলা ছিল। গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এশিয়া কম্পোজিট মিলস লিমিটেড’র চেয়ারম্যান আব্দুুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া একটার দিকে বন্ধ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি বলেন, আগুন ধরার খবর গাজীপুর ও ভালুকা ফায়ার স্টেশনে জানিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালান। পার্শ্ববর্তী একটি কারখানার অগ্নিনির্বাপক মেশিনও আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। তবে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গাজীপুর ও ভালুকা দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। দমকল কর্মকর্তা জাফর জানান, আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও রাত ৭টার দিকেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১১ ঘ.