২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জে মঙ্গলবার দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মঙ্গলবার দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন। এরা হলেন গেদু মিয়া (৫০), সোহরাব (৩৫) ও সখিনা আক্তার (৫৫)। কটিয়াদী থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কিশোরগঞ্জ-ভৈরব সড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী গেদু মিয়া। হাসপাতালে নেওয়ার পর সোহরাবের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো চার অটোরিকশা যাত্রীকে কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে যায়। হোসেনপুর থানার ওসি এ কে এম মাহবুব বলেন, হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে দাপুনিয়া নয়াপাড়া এলাকায় প্রাইভেটকার চাপায় নিহত হন সখিনা আক্তার। সখিনা হোসেনপুর উপজেলার ডাহরা গ্রামের হাছেন আলীর স্ত্রী। চালক উজ্জলসহ প্রাইভেট কারটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.