২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে পুকুর থেকে এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

সিলেট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটে পুকুর থেকে এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মঈন উদ্দিন (৪০) স্থানীয় বেড়িবিল জামে মসজিদের ইমাম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের সন্দাউরা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। রোববার এশার নামাজের পর খাওয়া-দাওয়া করে মসজিদের একটি কক্ষে ঘুমাতে যান ইমাম মঈন উদ্দিন। সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের তাজুল ইসলামের বাড়ির পুকুরে লাশ ভেসে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। গোয়াইনঘাট থানার ওসি মকসুদুল মোমিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২৫ ঘ.