২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জর আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জর আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বড় মসজিদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক পাঁচরুখী ভোরে বড় মসজিদ এলাকায় বিকল হয়ে যায়। এরপর চালক আনসার আলী (৪৬) ও সহকারী ইয়াকুব আলী (৩৫) নেমে ইঞ্জিন মেরামতের জন্য ট্রাকের নিচে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক বা বাস প্রচণ্ড গতিতে বিকল ট্রাকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের নিচে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত আনসার আলী চুয়াডাঙ্গা জেলার কুলচারা গ্রামের মহিজউদ্দিনের ছেলে। ইয়াকুবের বাড়িও একই গ্রামে। ওসি নজরুল বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.