মুন্সীগঞ্জ, জানয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতে চলাচল নিষিদ্ধ নৌযানগুলো নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাওয়া লঞ্চঘাটে যৌথসভায় সিদ্ধান্ত হয়- রাতে মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌ-রুটে যাত্রী পারাপারের নৌযানগুলো চলাচল করবে না। শুধু ফেরি চলাচল করবে।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইঞ্জিনচালিত নৌকা-ট্রলার, সিবোট ও লঞ্চ চলাচল করবে। সূর্যাস্তের পর আর চলবে না এগুলো।
নিষিদ্ধ হওয়া সত্বে¡ও এসব নৌযান রাতে চলাচল করার কারণে স¤প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মাওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনসচেতনতায় মাওয়ায় এ ব্যাপারে মাইকিং করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সভায় ইঞ্জিন নৌকা-ট্রলার মালিক সমিতি, সিবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, ঘাট ইজারাদার ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24