২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অস্ত্র উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে তিন রাউন্ড গুলিসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নওগাঁ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে তিন রাউন্ড গুলিসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে রামগাঁ গ্রামে একটি বাড়িতে এই অস্ত্র ও গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম বলেন, বিকাল ৪টার দিকে একটি খড়ের স্তূপে লুকানো একটি দেশে তৈরি পিস্তল, একটি দেশে তৈরি সাটারগান ও তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১৯ ঘ.