২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ গ্রামে সমাহিত স্যামসন চৌধুরী

পাবনার আতাইকুলায় নিজ গ্রামে সমাহিত হলেন স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

পাবনা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় নিজ গ্রামে সমাহিত হলেন স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। বাংলাদেশের অগ্রগণ্য এই শিল্পোদ্যোক্তার মরদেহ শুক্রবার রাতে ঢাকায় পৌঁছানোর পর সকালে পাবনায় নিয়ে আসা হয়। আতাইকুলা ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রর্থনা শেষে দুপুরে তাকে সমাহিত করা হয় পারিবারিক গোরোস্থানে। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকা স্যামসন এইচ চৌধুরী বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্কয়ার গ্র“পের সহযোগী সংস্থা মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মুনয়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্যমসন চৌধুরীর মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। রাতে কাকরাইল ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রয়াত এই শিল্পোদোক্তার জন্য। এরপর মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকে শনিবার ভোরে তার কফিন নিয়ে যাওয়া হয় পাবনার গ্রামের বাড়িতে। ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি এই আতাইকুলা গ্রামেই জন্ম নেন স্যামসন চৌধুরী। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুুধ শিল্পের মাধ্যমে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যামসনের অক্লান্ত চেষ্টায় ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত স্কয়ার আজ বিশাল এক শিল্পগ্র“পে পরিণত হয়েছে, যার কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। স্কয়ার গ্র“পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার। দেশের গুরুত্বপূর্ণ অনেক সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এই উদ্যোক্তা-শিল্পপতি। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। স্যামসন এইচ চৌধুরী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান ছিলেন ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। শাবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪২৭ ঘ.