২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনিক্ষতিগ্রস্তদের অনশন স্থগিত

প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

দিনাজপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তরা। বিনা হয়রানিতে ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে গত সোমবার থেকে এ কর্মসূচি পালন করছিলো ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে খনি এলাকার ১০ গ্রামের ক্ষতিগ্রস্তরা। কমিটির আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা ৩০ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছি।” আলোচনার পরপরই ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের বিপরীতে ৫ কোটি ২৬ লাখ ১৬ হাজার ৩৯৯ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন। অনশনকারীদের অন্য দাবির মধ্যে ছিলো, ক্ষতিপূরণের বকেয়া ৬০ ভাগ টাকা দ্রুত প্রদান, ক্ষতিপূরণের ১৯১ কোটি টাকার ওপর ব্যাংকে অর্জিত সুদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন, গত আমন-বোরো ফসলের ক্ষতিপূরণ, প্রতিশ্র“তি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পেট্রোবাংলায় কর্মসংস্থান ও হয়রানিকারী জরিপকারীদের শাস্তি প্রদান। বড় পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশপাশের এলাকায় ছাইয়ের সৃষ্টি হয়, ভূমিতে দেখা দেয় ফাটল। এরপর সরকার ওই এলাকার মানুষকে ক্ষতিপূরণ দিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্ষতিগ্রস্তদের জন্য ২০১০ সালের ৯ নভেম্বর একনেক’র বৈঠকে ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২৩০ ঘ.