২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে শিশু খুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন ও আল্ট্রা সাউন্ড কেন্দ্রে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন ও আল্ট্রা সাউন্ড কেন্দ্রে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত শিশুটির নাম-ইশরাত জাহান রিয়া। তার বাবার নাম মো. নুরুল ইসলাম, মায়ের নাম রোজিনা আক্তার। তারা ঢাকার হাজারীবাগে থাকেন। রোজিনা সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে তিনি হাসপাতালের গাইনি বর্হিবিভাগে চিকিৎকের পরামর্শ নিতে আসেন। বাচ্চাটিকে বাইরে রেখে তিনি চিকিৎসকের কক্ষে ঢোকেন। তিনি বাইরে এসে দেখেন বাচ্চা নেই। খোঁজাখুজি করে রিয়াকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রোজিনা। এর দুই থেকে তিন ঘণ্টা পর নিউক্লিয়ার মেডিসিন ও আল্ট্রা সাউন্ড কেন্দ্রের তৃতীয় তলার সিঁড়ির গোড়ায় রিয়ার লাশ পাওয়া যায়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম এর উপস্থিতিতে রিয়ার মা লাশ সনাক্ত করেন। এসআই নুরুল জানান, রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫২১ ঘ.