বগুড়া, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরের রাজাপুরে শ্মশানঘাটের জায়গা দখল নিয়ে বিরোধে এক যুবদল নেতাকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার সকালে রাজাপুরের ডাকুরচক শ্মশানঘাটে এ হামলায় নিহত আমিনুল ইসলাম দিপু (৩৭) সদর উপজেলার রাজাপুর গ্রামের ছামসুদ্দিনের ছেলে।
দিপু বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ছিলেন বলেন জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার জানান।
বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, ডাকুরচক শ্মশানঘাটের জায়গা নিয়ে দিপুর সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল।
এর জের ধরে সকাল সোয়া ১১টার দিকে শ্মশানঘাটে রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলেন জানান।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24