চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর টিলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার বাসিন্দা আবদুল কাদেরের মেয়ে ময়না (১৩) মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর টিলার ‘আলী শাহ নগর সিটি করপোরেশন’ মার্কেটের পেছনে বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ময়না।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৮১২ ঘ.
bdnews24