২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

জেলার শ্রীপুর উপজেলা থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

মাগুরা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রীপুর উপজেলা থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার উপজেলার গড়াই নদীর রাকশাকান্দি খেয়াঘাট এলাকা থেকে দূলর্ভ শেখ (৩০) ও আলিফ মন্ডলকে (২০) আটক করা হয়। তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়। তাদের কাছ থেকে দুটি শাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, শনিবার রাতে দুই সন্ত্রাসী রাকশাকান্দি খেয়াঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির উদ্দেশ্যে তৎপরতা চালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা দুজনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৬ ঘ.