২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তি শেষ

দেশে বেসামরিক প্রশাসনের প্রধান ব্যক্তি মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এমএ করিমের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বেসামরিক প্রশাসনের প্রধান ব্যক্তি মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এমএ করিমের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। এমএ করিম দুই বছরের চুক্তিতে ওই দায়িত্বে ছিলেন। '৭৯ ব্যাচের কর্মকর্তা করিম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পশুসম্পদসহ কয়েকটি মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। একই ব্যাচের আরেক কর্মকর্তা আব্দুল আজিজেরও দুই বছরের চুক্তি শেষ হচ্ছে শুক্রবার। তবে শেষ কর্মদিবস হওয়ায় তিনিও বৃহস্পতিবার সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন। এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন আব্দুল আজিজ। প্রশাসনের এই শীর্ষ দুই পদে সরকার কাদের নিয়োগ দিচ্ছে তা এখনো কৌতুহলের বিষয় হয়েই আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২৩০৩ ঘ.