২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা পরিচয়ে অপহরণ, তিনজন গ্রেপ্তার

মাদারীপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার হাসান মাদবর (২৮), জাহাঙ্গীর বেপারী (২৫) ও জামাল ফকির (২৭)। মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের কমান্ডার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাজীরটেক ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। "ওই তিনজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার জলিরপাড় থেকে এনায়েত হোসেন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং তার কাছে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।" পরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ডিএডি জহুরুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ক্যাম্প কমান্ডার বলেন, গ্রেপ্তারকৃতদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৩৭ ঘ.