২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্রসহ আটক ৩

যশোরের মনিরামপুর উপজেলায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এরমধ্যে একজন ভারতীয় নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

যশোর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুর উপজেলায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এরমধ্যে একজন ভারতীয় নাগরিক বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের হাইস্কুল মোড়ে তাদের আটক করা হয়। এরা হলেন ভারতের চব্বিশ পরগনা জেলার ছোট ফিঙ্গা গ্রামের মো. আব্দুল খানের ছেলে রাজা খান (২৪), খুলনার পাইকগাছার লাউলী গ্রামের মিঠু সরদার (২৬) এবং মনিরামপুরের ধোপাডাঙ্গা গ্রামের রুবেল বিশ্বাস (২৭)। মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দিন সাংবাদিকদের জানান, আটক তিন যুবক যশোরের ঝিকরগাছা থেকে মনিরামপুর আসেন স্থানীয়ভাবে 'টেকার' হিসেবে পরিচিত এক ধরনের জিপের ছাদে বসে। ওই টেকারের সুপারভাইজার ভাড়া আদায়কালে তাদের কোমরে পিস্তল দেখতে পান। টেকারটি হাইস্কুল মোড়ে টেকার স্ট্যান্ডে পৌঁছলে সুপারভাইজার দ্রুত নেমে স্থানীয়দের ঘটনাটি জানায়। এলাকাবাসী তাদের ধরে পিটুনি দিয়ে একটি বিদেশী নাইন-এমএম পিস্তল, একটি দেশি ওয়ান শুটার পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করে। এরপর পুলিশে খবর দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটক ভারতীয় নাগরিক রাজা খান পুলিশকে জানান, অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে তিনি মনিরামপুর আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.