ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তিন যাত্রীর লাগেজ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এমদাদুল হক ভুইঁয়া (৫২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট আমর্ড পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান দুবাই থেকে আসার পর ওই ব্যক্তি কৌশলে তিন যাত্রীর তিনটি লাগেজ নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে গ্রিন জোনে তাকে আটকে দেওয়া হয়। পরে জানা যায় লাগেজগুলো তিন যাত্রীর।"
এমদাদুল সংঘবদ্ধ লাগেজ চোর চক্রের একজন সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৩৯ ঘ.
bdnews24