২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-সচিবের অভিযোগ-সমালোচনায় বিদ্ধ সাংবাদিকতা

দেশে হলুদ সাংবাদিকতা চলছে অভিযোগ করে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বেসরকারি টেলিভিশন স্টেশনগুলোর কড়া সমালোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)-দেশে হলুদ সাংবাদিকতা চলছে অভিযোগ করে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বেসরকারি টেলিভিশন স্টেশনগুলোর কড়া সমালোচনা করেছেন। জাতীয় স¤প্রচার নীতি প্রণয়ন নিয়ে বিতর্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে মন্ত্রী এ অভিযোগ আনেন। প্রসঙ্গত, ওই বিভাগের শিক্ষার্থীদের বড় একটি অংশ দেশের গণমাধ্যমে পেশাজীবন কাটাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সভা ও প্রীতি সম্মেলনে বক্তব্য দেন ওই বিভাগেরই সাবেক এই শিক্ষার্থী। তিনি বলেন, "রাতের বেলা ইলেকট্রনিক মিডিয়াগুলো যখন টকশো করে তখন মনে হয় দেশে সরকার নেই, যার যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু দিনের বেলার টকশোগুলো দেখে মনে হয় সরকার আছে।" "বাংলাদেশের মিডিয়া এখনো হলুদ সাংবাদিকতামুক্ত হতে পারেনি। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য আকারে পরিবেশনের প্রবণতা এখনো দেখা যায়।" তিনি বলেন, "মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই একটি স্বীকৃত অধিকার। কিন্তু তার অপব্যবহার কাম্য নয়।" গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, "সাংবাদিকতার কিছু নৈতিক মানদণ্ড (এথিকস) আছে। কিন্তু অনেকেই তা মানেন না।" অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দায়িত্ব পালনে সাংবাদিকদের আরো যতœশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, "সাংবাদিকতা আর দশটি সাধারণ কাজের মত নয়। এটি একটি দায়িত্ব। সাংবাদিকদের অবশ্যই সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।" গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, পিএসসির সদস্য লিয়াকত আলী খান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাখাওয়াত আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পথচলা শুরু হয়। ২০০৯ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বর্তমানে এই অ্যাসোসিয়েশনের পাঁচশ' সদস্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জিএনএ/১৯১৫ ঘ.