২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীঘরে 'কানাডা প্রবাসী' পাত্রী

কানাডা প্রবাসী পাত্রী সাজিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্টনের একটি ম্যারেজ মিডিয়া থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডা প্রবাসী পাত্রী সাজিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্টনের একটি ম্যারেজ মিডিয়া থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে নয়া পল্টনে আল-মনসুর ভবনের পঞ্চমতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা হলেন, শাম্মী আক্তার (২৮), সালমা বেগম (২৮), রুহুল আমীন মৃধা (৩৫), মো.শাহীন আলম (১৮), মো.রাহাত মিয়া (২১), মো.সুমন মৃধা (২৮), তারেক মোল্লা (২৪), সজীব মোল্লা (২৫), নাজমুল আলম (৩১), সফিকুর রহমান সবুজ (২৮), ইউসুফ আলী (২২), নাসিম মিয়া (৪২), ও আরিফ শরীফ (৩১)। শাম্মী আক্তারকে কানাডা প্রবাসী পাত্রী সাজিয়ে জনৈক লিয়াকত আলীর কাছ থেকে বিবাহের খরচ বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই প্রতারকচক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিয়ের মাধ্যমে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে। তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮০০ ঘ.