গোপালগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন।
শুক্রবার সাাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড়ে এ দুর্ঘটনায় নিহত হন অগ্রণী ব্যাংক টেকেরহাট শাখার কর্মচারী ইয়াদ আলী শিকদার (৩৫)। তিনি জলিরপাড় আদর্শ গ্রামের বদন সিকদারের ছেলে।
আহতদের কয়েকজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুকসুদপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24