২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুতকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিলির সময় এক কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিলির সময় এক কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম তানজিব হোসেন (২২)। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর ওয়াসার মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের নার্সারি গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তানজিবের কাছে ১২টি ছাপানো লিফলেট জব্দ করা হয়। এগুলোতে সরকারবিরোধী বিরোধী বক্তব্য রয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোশররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার জুমার নামাজের পর পৌনে ২টার দিকে বেশ কয়েকজন হিযবুত তাহরিরের লিফলেট বিলি করছিলো। এসময় হাতেনাতে তানজিবকে গ্রেপ্তার করা হয়। তবে তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৫৪৪ ঘ.