ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উত্তর সিংহ গ্রামে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। নিহতের নাম হরেন্দ্র বিশ্বাস (৬৫)।
নসিরনগর থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে হরেন্দ্র বিশ্বাস গ্রামের পাশের নদীতে মাছ ধরতে গেলে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ জমিতে ফেলে রাখে।
শুক্রবার সকালে গ্রামবাসী লাশ দেখতে পয়ে পুলিশে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।
এই ঘটনায় নাসিরনগর থানায় মামলা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24