২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

গাজীপুরে থেকে অপহরণের প্রায় তিন মাস পর ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে থেকে অপহরণের প্রায় তিন মাস পর ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। বুধবার প্রথম প্রহরে ওই স্কুলছাত্রীকে জয়দেবপুরের রাজেন্দ্রপুর আরপি গেইট সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬ জুন দুপুরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে সোহেল রানা ওরফে কালা সোহেলের (২৭) নেতৃত্বে কয়েক যুবক প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। সোহেল সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকার বাসিন্দা। পরে অপহৃতাকে ঢাকার উত্তরা ও গাজীপুরের মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে আটক রেখে নির্যাতন করা হয়। বুধবার প্রথম প্রহরে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। এসময় সোহেলকেও গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। এ বিষয়ে ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানায়, সোহেলের বিরুদ্ধে একাধিক বিয়েসহ ধর্ষণের নানা অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৩০ ঘ.