২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর শ্যামপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে আহত গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে আহত গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। সতীশ সরকার রোডের চতুর্থ তলার এক ফ্ল্যাটের গৃহকর্ত্রী হাসেনা বেগম (৭০) মঙ্গলবার রাজধানীর রাশমনা হাসপাতালে মারা যান। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মল্লিক আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে গৃহকর্মী আঞ্জুয়ারা বেগম গৃহকর্ত্রী হাসেনাকে কৌশলে হাত-পা বেঁধে কুপিয়ে বাসা থেকে ৫০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, প্রথমে হাসেনাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাশমনা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। এক মাস আগে ওই আঞ্জুয়ারা ওই বাসায় কাজ নেয় বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা করা হয়েছে। হাসেনার চার মেয়ে ও দুই ছেলে। স্বামী মৃত সামছুল হক খান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭১৩ ঘ.