২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের টাওয়ার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের টাওয়ার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাত মসজিদ হাউজিং এর ১৪ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম হলো- জাকির পাটোয়ারী (৩৫) ও জাকির মোল্লা (৪০)। জাকির পাটোয়ারী একজন ইলেকট্রিক মিস্ত্রী হলেও জাকির মোল্লা একজন রিকশা চালক বলে পুলিশ জানিয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ নম্বর ভবনের নিচে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, জাকির পাটোয়ারী একটি খুঁটি পুঁতছিলেন। হঠাৎ খুঁটিটি পড়ে যাওয়ায় রিকশা চালক জাকির মোল্লা তাকে সাহায্যের জন্য এগিয়ে এসে খুঁটিটি তুলে ধরে। "পাশের একটি বৈদ্যুতিক তারে খুঁটিটি পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যান।" তিনি বলেন, ওই ভবনের ষষ্ঠ তলার ছাদে বাংলালিংকের একটি টাওয়ার বসানোর কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম/কেটি/এএল/২২১৮ ঘ.