২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের হাতে খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন। রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জয়নাল আবেদিন (৪৫)। আহত জয়নালের ছোট ভাই আইনাল আবেদিন (৩৮) ও তার স্ত্রী জোসনাকে (৩০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি কামরুজ্জামান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আইনালের অস্ত্রের আঘাতে জয়নাল ঘটনাস্থলেই মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আলী হোসেন জানান, আইনালের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৯ ঘ.