২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে কর্ণফুলী সেতুর সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.শফিউল্লাহ (৩৫) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মুছাপুর গ্রামের রবিউল হকের ছেলে। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরমুখী ট্রাকটি রিকশাটিকে চাপা দিলে গুরুতর আহত হয় শফিউল্লাহ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.ইউছুফ জানান, আশঙ্কাজনক শফিউল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার প্রথম প্রহরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৪০৮ ঘ.