২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: নাহিদ

প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে নতুন প্রজন্মকে দেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে নতুন প্রজন্মকে দেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসাম নাহিদ। রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন সাধন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১১ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থাকে অধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ণ করা হয়েছে। এই এতে মৌলিক পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে। জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানো গেলে এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব, বলেন শিক্ষামন্ত্রী। তিনি জনগণের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নাহিদ বলেন, বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে কয়েকটি উন্নতমানের মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন মাদ্রাসায় এক হাজার ভবন নির্মাণ করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার, সাংসদ আব্দুল হাই প্রমুখ মন্ত্রী বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌছেন। বেলা ১২টায় তিনি নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া দ্বিতীয় বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.